1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মার্সিডিজে সাত এয়ারব্যাগ থাকার পরও টাটার সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুতে প্রশ্ন

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

ভারতের অন্যতম শীর্ষ শিল্প-বাণিজ্য গোষ্ঠী টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির দুর্ঘটনাগ্রস্ত মার্সিডিজ গাড়ি থেকে ‘ভেহিকল ডাটা’ সংগ্রহ করেছে গাড়িটির নির্মাতা সংস্থা মার্সিডিজ। দুর্ঘটনার কারণ জানতে ওই সাংকেতিক তথ্য বিশ্লেষণ করা হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
জার্মানির খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বলেছে, পুলিশ ঘটনাটির যে তদন্ত করছে তার সঙ্গে সব রকম সহযোগিতা করছে তারা। পাশাপাশি নিজেরাও দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করছে।
সাইরাস মিস্ত্রি মার্সিডিজের ২০১৭ সালের মডেল জিএলসি ২২০ডি ৪ ম্যাটিক-এ চড়ে ভ্রমণ করছিলেন। পুলিশের তদন্তে জানা গেছে, হাইওয়ে ধরে গাড়িটি ছুটছিল ১৩৫ কিলোমিটার গতিতে। পেছনের সিটের যাত্রীদের কেউ-ই সিটবেল্ট পরে ছিলেন না। তবে মার্সিডিজের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার আরো ব্যবস্থা ছিল ওই গাড়িতে। ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, ওই মডেলের গাড়িতে যাত্রী সুরক্ষায় মোট সাতটি এয়ারব্যাগ থাকে। তারপরও কিভাবে এমন মারাত্মক দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
বুধবারই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ‘ভেহিকল’ ডাটা সংগ্রহ করেছে বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থাটি। মহারাষ্ট্রের কোঙ্কন রেঞ্জের পুলিশের আইজি সঞ্জয় মোহিতে জানিয়েছেন, গাড়িটির টায়ার প্রেশার এবং ব্রেক ফ্লুইডের স্তর দুর্ঘটনার আগে কী অবস্থায় ছিল, তা-ও পরীক্ষা করে দেখা হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT