টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের পরিষেবা আরো বাড়াতে চায়। এ কারণে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী ১৫ মাসের মধ্যে বিমানবহরে নতুন ৩০টি উড়োজাহাজ যুক্ত করবে এয়ার ইন্ডিয়া। এনডিটিভি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজ সংস্থাটি ১৫ মাসের মধ্যে পাঁচটি ওয়াইড বডি বোয়িং এবং ২৫টি এয়ারবাস ন্যারো বডি উড়োজাহাজ যুক্ত করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। স্বাক্ষর অনুযায়ী ২১টি এয়ারবাস এ৩২০ নিয়োস, চারটি এয়ারবাস এ৩২১ নিয়োস ও পাঁচটি বোয়িং বি৭৭৭-২০০ এআরএস উড়োজাহাজ কিনবে সংস্থাটি। উড়োজাহাজগুলো ২০২২ সালের শেষ দিকে ফ্লাইট পরিষেবায় যুক্ত হবে।
Leave a Reply