1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে জ্বালানি তেলের দাম

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক বাজারে আবারো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানের পরমাণু সংলাপে বাধা ও রাশিয়ার জ্বালানি তেল রফতানিতে নিষেধাজ্ঞার প্রভাব ঊর্ধ্বমুখী চাহিদার বিপরীতে সরবরাহকে আরো সংকুচিত করে তুলছে। দাম বাড়ার পেছনে এ বিষয়কেই অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
তথ্য বলছে, গতকাল আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৮৮ সেন্ট বা ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৯৩ ডলার ৭২ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬৯ সেন্ট বা দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৭ ডলার ৪৮ সেন্টে।
সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এতে অঞ্চলটিতে জ্বালানি তেলের সংকট ভয়াবহ আকার ধারণ করবে। ফলে এ বছরের শেষ দিকে জ্বালানি তেলের দাম আবারো আকাশচুম্বী হয়ে উঠতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT