1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আমেরিকার মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, তিন আরোহী সবাই নিহত

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রে কলোরাডোয় মাঝ আকাশে ‍দুটি ছোট বিমানের সংঘর্ষে ৩ আরোহীর সবাই মারা গেছেন। গতকাল শনিবার সকালে যুক্তরাষ্ট্রে কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান দুটি সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়লে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংঘর্ষ হওয়া বিমানগুলোর মধ্যে একটি সেসনা- ১৭২, অন্যটি সোনেক্স জেনোস। সোনেক্স হালকা বিমান, এটি বাড়িতেই বানানো যায়। আর সেসনা ১৭২ ছোট বিমান, এতে মাত্র ৪টি আসন রয়েছে।
এদিকে, ঠিক কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT