প্রথমবারের মতো ৩০টি ব্যাটারিচালিত উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে এয়ার কানাডা। সুইডিশ বিদ্যুচ্চালিত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির কাছ থেকে আঞ্চলিক ফ্লাইটের জন্য এ জেট কিনবে কানাডার রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। কার্বন নিঃসরণ ও জ্বালানি ব্যয় কমাতে নতুন প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে এয়ারলাইনস খাত। এ পদক্ষেপের অংশ হিসেবে বিদ্যুচ্চালিত উড়োজাহাজ কিনবে এয়ার কানাডা। ৩০ জন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন এ উড়োজাহাজগুলো ২০২৮ সাল নাগাদ পরিষেবায় আসবে বলে আশা করা হচ্ছে। রয়টার্স।
Leave a Reply