1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সুয়েজ খালে জাহাজ চলাচলে ফি বাড়াচ্ছে মিশর

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

সুয়েজ খালের ট্রানজিট ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে মিশর। জলযানের ধরন হিসেবে খরচের হার ১০ থেকে ১৫ শতাংশ বাড়ছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত ফি কার্যকর হবে। খবর রয়টার্স।
গতকাল শনিবার এক বিশেষ বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানায়, তেল ও পেট্রোলিয়াম পরিবহনকারী জাহাজের জন্য ১৫ শতাংশ এবং অন্যান্য কার্গো ও ক্রুজ শিপের জন্য ১০ শতাংশ হারে ফি বাড়ানো হচ্ছে।
বৈশ্বিক মুদ্রস্ফীতির ফলে জলপথে চলাচল এবং সেবা সংক্রান্ত খরচ বেড়ে গেছে। এ জন্য ট্রানজিট ফি বাড়ানোকে অবশ্যম্ভাবী বলে দাবি করেছেন কর্তৃপক্ষের প্রধান ওসামা রাবি।
বৈশ্বিক বাণিজ্যের ১০ শতাংশ পরিবহনে ব্যবহৃত হওয়া সুয়েজ খাল মিশরের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধান উৎস।
মিশর বর্তমানে অর্থনৈতিক মন্দা অতিক্রম করছে। খাদ্য ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বৈদেশিক মুদ্রা সংস্থানে নানা উদ্যোগ নিচ্ছে।
কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, ২০২০ সালে সুয়েজ খাল দিয়ে অতিক্রম করেছিল ১৮ হাজার ৮৩০টি জাহাজ। ২০২১ সালে অতিক্রম করে ২০ হাজার ৬৪৯টি। অর্থাৎ এক বছরে জাহাজ চলাচল বাড়ার হার ১০ শতাংশ। গত বছরে এই খাত থেকেই আদায়কৃত রাজস্ব ছিল ৬৩০ কোটি ডলার, যা ইতিহাসে সর্বোচ্চ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT