1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বিদ্যুৎচালিত মোটরসাইকেল বিক্রি বাড়াবে হোন্ডা

বাইক এন্ড সাইকেল রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

বিশ্বব্যাপী নতুন ১০টি বিদ্যুচ্চালিত মোটরসাইকেলের মডেল চালুর পরিকল্পনা করেছে হোন্ডা মোটর করপোরেশন। আগামী তিন বছরের মধ্যে এ মডেলগুলো বাজারে আনবে জাপানি প্রতিষ্ঠানটি। এ পদক্ষেপের মাধ্যমে ২০৪০ সালের মধ্যে মোটরসাইকেলে কার্বন নিরপেক্ষতা অর্জন করতে চায় হোন্ডা।
রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক মোটরসাইকেল ব্যবসায় আধিপত্য বজায় রেখেছে হোন্ডা। তবে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোয় বিদ্যুচ্চালিত মোটরসাইকেল উৎপাদন স্থানান্তর করতে প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুচ্চালিত মোটরসাইকেলে স্থানান্তরিত হওয়া মানে ভারী যানবাহন এবং এর মূল্য ঊর্ধ্বমুখী হওয়া। এ কারণগুলো উন্নয়নশীল বাজারে মোটরসাইকেলের ভোক্তা আকর্ষণে বাধা সৃষ্টি করছে।
২০২৫ সালের মধ্যে ১০টির অধিক নতুন বিদ্যুচ্চালিত মোটরসাইকেলের মডেল চালু করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় হোন্ডা। একই সঙ্গে আগামী পাঁচ বছরে বার্ষিক ১০ লাখ বিদ্যুচ্চালিত মোটরসাইকেল বিক্রির লক্ষ্যও রয়েছে প্রতিষ্ঠানটির।
এদিকে অন্য আরেকটি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে বার্ষিক ৩৫ লাখ (মোট বিক্রির ১৫ শতাংশ) বিদ্যুচ্চালিত মোটরসাইকেল বিক্রির লক্ষ্য হোন্ডার। পাশাপাশি এসব মোটরসাইকেলে অল-সলিড-স্টেট ব্যাটারি ব্যবহার করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT