1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কক্সবাজারে ২৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী পর্যটন উৎসব

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী পর্যটন উৎসবের অন্যতম স্পন্সর হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপও। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে কেন্দ্র করে কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের নানা উদ্যোগ বাস্তবায়নে বসুন্ধরা গ্রুপের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
আজ বুধবার সকালে পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ফেস্টিভালের আয়োজনে বসুন্ধরা গ্রুপের পাঁচ লাখ টাকার একটি চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, এবারের পর্যটন দিবসটিকে সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একটু ভিন্ন মাত্রা যোগ করা হচ্ছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা আহমেদ আকবর সোবহানের পক্ষে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা জেলা প্রশাসকের হাতে চেকটি তুলে দেন।
জেলা প্রশাসক এ সময় বলেন, ‘কক্সবাজারকে অত্যাধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এখানে বসুন্ধরা গ্রুপের অংশগ্রহণকে আমি স্বাগত জানাই।’
কক্সবাজারের সপ্তাহব্যাপী পর্যটন উৎসবের সদস্যসচিব ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, ‘আমরা কক্সবাজারকে ব্র্যান্ডিং করতে চাই। আমরা চাই কক্সবাজারের প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে দেশ-বিদেশের ভ্রমণপিপাসু পর্যটকরা এখানকার প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশ স্বাচ্ছন্দ্যে উপভোগ করুক।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরো জানান, এ কারণেই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি সপ্তাহব্যাপী আনন্দ-উৎসব অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে থাকছে মেলা, সেমিনার, কনসার্টসহ আরো নানা আয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT