1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সাইফ পাওয়ারটেক গ্রুপের সঙ্গে দুবাইভিত্তিক কোম্পানির জাহাজ পরিচালনা চুক্তি

পোর্ট এন্ড শিপিং রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২

বর্তমান মুনাফা দ্বিগুণ বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির শতভাগ সাবসিডিয়ারি কোম্পানি সাইফ মেরিটাইম এলএলসি’র সঙ্গে দুবাইয়ের সাফিন ফিডার কোম্পানির সঙ্গে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এ চুক্তির গ্যারান্টর হিসেবে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
চুক্তি অনুযায়ী, সাফিন ফিডার কোম্পানির ৩টি জাহাজ ভাড়ায় ব্যবহার করবে সাইফ মেরিটাইম লিমিটেড। আগামী ১৫ বছর জাহাজগুলো বাংলাদেশের পোর্টসহ আন্তর্জাতিক বিভিন্ন পোর্টের চলাচল করবে। ৩টি কন্টিনার ফিডার ভেসেলের ধারণ ক্ষমতা ১৭০০ থেকে ২১০০ টিউস। কোম্পানিটি আশা করছে, প্রতিটি কার্গো ফ্রেইট সেলস রেভিনিউ হবে বছরে ২ কোটি ডলার;বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০০ কোটি টাকা। এক্ষেত্রে প্রতিটি জাহাজের বিপরীতে বছরে মুনাফা ধরা হয়েছে আনুমানিক ২৫ লাখ ডলার বা ২৫ কোটি টাকা। অর্থাৎ তিনটি জাহাজের বিপরীতে সাইফ মেরিটাইমের মুনাফা হবে প্রায় ৭৫ কোটি টাকা। যেহেতু কোম্পানিটির শতভাগ মালিকানায় রয়েছে সাইফ পাওয়ারটেক তাই এই মুনাফার সম্পূর্ণই অংশীদার হবেন বিনিয়োগকারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT