1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

বছর শেষে গাড়ি উৎপাদন বাড়ানোর লক্ষ্য টেসলার

ট্রান্সপোর্ট টেকনোলজি রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) গাড়ি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে টেসলা। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি বেশি বিক্রীত মডেল ওয়াই ও মডেল থ্রির উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে চায়। ২০২৩ সালে অস্টিন ও বার্লিনের নতুন কারখানাগুলো উৎপাদন আরো বাড়িয়ে তুলতে সহায়তা করবে বলে আশাবাদী সংস্থাটি।
রয়টার্সের পর্যালোচনা করা অভ্যন্তরীণ পরিকল্পনা অনুসারে, এ উৎপাদনের পূর্বাভাস অর্জিত হলে চলমান প্রান্তিকে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্কের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে। ২০২৩ সালের শেষ নাগাদ সংস্থাটি গাড়ি উৎপাদনের ক্ষেত্রে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা বিএমডব্লিউর কাছাকাছি যেতে চায়। এর আগে গত এপ্রিলে ইলোন মাস্ক বলেছিলেন যে, টেসলার সরবরাহ ৬০ শতাংশ বাড়তে পারে। জুলাইয়ে সংস্থাটি চলতি বছরের জন্য সেই লক্ষ্যমাত্রা কাটছাঁট করে ৫০ শতাংশে নিয়ে গিয়েছিল। দীর্ঘস্থায়ী সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতা সত্ত্বেও উচ্চভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।
সংস্থাটি বছরের শেষ তিন মাসে প্রায় ৪ লাখ ৯৫ হাজার ইউনিট মডেল ওয়াই ও মডেল থ্রি উৎপাদন করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে। এ দুই মডেল টেসলার মোট উৎপাদনের প্রায় ৯৫ শতাংশ। তবে সংস্থাটি এখনো উৎপাদন বাড়ানোর এ লক্ষ্যমাত্রার ঘোষণা দেয়নি। পরিকল্পনার সঙ্গে যুক্ত দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তবে গাড়ি উৎপাদন বাড়ানোর জন্য সংস্থাটিকে বিপুল পরিমাণ ব্যয় করতে হয়েছে। মে মাসের শেষ দিকে মাস্ক বলেছিলেন, টেক্সাস ও জার্মানির নতুন কারখানায় বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। তিনি এটিকে বিশাল অর্থের চুল্লির সঙ্গেও তুলনা করেন। সব মিলিয়ে কভিডের বিপর্যয় কাটিয়ে গাড়ি উৎপাদন স্বরূপে ফিরিয়ে আনতে চাইছে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। বিশেষ করে চীনের সাংহাইয়ের কারখানায় গাড়ি উৎপাদনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছে সংস্থাটি।
মার্কিন বিনিয়োগ ব্যাংক পাইপার স্যান্ডলার প্রাক্কলন দিয়েছে, তৃতীয় প্রান্তিকে টেসলা ৩ লাখ ৫৪ হাজার ইউনিট গাড়ি সরবরাহ করেছে। যদিও সিটিগ্রুপ আশা করে, এ সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৮০০ ইউনিট। টেসলার লক্ষ্য চলতি বছর বিশ্বব্যাপী ১৪ লাখ গাড়ি বিক্রি করা। আগামী বছরের প্রথম তিন প্রান্তিকের মধ্যে সংস্থাটি ১৫ লাখ ৯০ হাজার ইউনিট মডেল ওয়াই ও মডেল থ্রি গাড়ি উৎপাদন করতে চায়। ২০২৩ সালের শেষ নাগাদ এ সংখ্যা ২১ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা টেসলার। এর মাধ্যমে গাড়ি বিক্রিতে সংস্থাটি ফক্সওয়াগনের অডি ব্র্যান্ডকে ছাড়িয়ে যাবে।
টেসলার প্রধান নির্বাহী গত প্রান্তিকে বিশ্লেষকদের বলেছিলেন, ২০২২ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ৪০ হাজার ইউনিট গাড়ি উৎপাদনের ভালো সুযোগ রয়েছে। তবে পূর্বাভাসটি অস্টিন, টেক্সাস ও বার্লিনে নতুন কারখানাগুলোয় উৎপাদন কী পরিমাণে বাড়াতে পারবে তার ওপর নির্ভর করছে।
২০২৩ সালের শেষ প্রান্তিকে অস্টিনে উৎপাদন ১ লাখ ১ হাজার ইউনিটে উন্নীত হবে। বার্লিনে এ সময়ে গাড়ি উৎপাদন প্রায় ৯০ হাজার ইউনিটে পৌঁছবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT