1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মার্কিন বিমান হামলায় সিরিয়ায় আইএসের দুই শীর্ষ নেতা নিহত

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

সিরিয়ায় মার্কিন বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। খবর সিএনএনের।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা গতকাল বৃহস্পতিবার সিরিয়ার উত্তরাঞ্চলে এ বিমান হামলা চালায়। সিরিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হামলাটি চালানো হয়।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্যমতে, হামলায় নিহত দুজন হলেন আবু আলা ও আবু মুআদ আল-কাহতানি।
আবু আলা আইএসের শীর্ষ পাঁচ নেতার একজন। তিনি সিরিয়ায় আইএসের উপপ্রধান। অন্যদিকে আবু মুআদ আল-কাহতানি আইএসের কারাবিষয়ক কর্মকর্তা।
অভিযানে মার্কিন বাহিনীর কোনো সদস্য আহত বা নিহত হননি। যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মার্কিন সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি।
আগের দিন বুধবার রাতে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বাহিনীর পৃথক অভিযানে আইএসের এক অস্ত্র চোরাচালানকারী নিহত হন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT