1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর বান্দরবান

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

টানা সরকারি ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে বান্দরবানে। এরই মধ্যে বেশিরভাগ আবাসিক হোটেলে শতভাগ বুকিং হয়ে গেছে। আর পাহাড় প্রকৃতি ও ঝর্ণার অপরূপ রূপ দেখে মুগ্ধ হচ্ছে প্রকৃতিপ্রেমীরা।
জেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈল প্রপাত, চিম্বুক, নীলগীরিসহ প্রতিটি পর্যটনকেন্দ্র এখন মুখরিত পর্যটকদের কোলাহলে।
পাহাড়, নদী আর ঝিরি-ঝর্ণার অপরূপ রূপ দেখে বিমোহিত হচ্ছে প্রকৃতিপ্রেমী পর্যটকেরা।
এদিকে টানা সরকারি ছুটির কারণে পর্যটকদের ভীড়ে ইতোমধ্যে জেলার সব হোটেল-মোটেল আর রির্সোটগুলো বুকিং হয়ে গেছে। নতুন কোনো পর্যটক আর কক্ষ পাচ্ছে না কোথাও। তবে আগত সব পর্যটকের পর্যাপ্ত সেবা দিতে কাজ করছে হোটেল কর্তৃপক্ষ।
এদিকে ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, বান্দরবানে প্রতিদিনই অসংখ্য পর্যটকের আগমন ঘটে, সেজন্য পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যটন স্পটগুলোতে পোশাকধারী ও সাদা পোশাকে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা নিয়মিত কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT