1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

টানা ছুটিতে পাহাড়ে পর্যটকের ঢল : কক্ষ না পেয়ে তাঁবু খাটিয়ে রাত্রিযাপন

টুরিজম এন্ড হসপিটালিটি রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

কয়েক দিনের ছুটি পেয়ে কর্মব্যস্ত মানুষ ছুটছে বিভিন্ন পর্যটন এলাকায়। পাহাড়েও নেমেছে ঢল। অগণিত পর্যটকের আগমনে তিল পরিমাণ জায়গা খালি নেই কোথাও। এ অবস্থায় হোটেলে কক্ষ না পেয়ে অনেকেই রাতযাপন করছেন তাঁবু খাটিয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্য-
রাঙামাটি প্রতিনিধি জানান, দেশের অন্যতম পর্যটন স্পট সাজেকে নেমেছে পর্যটকের ঢল। প্রতিদিন আসছে ৪ হাজারের বেশি মানুষ। ছুটির আমেজ কাটাতে লাখো মানুষের আগমন রাঙামাটিতে। শুধু সাজেক নয়, পর্যটন উৎসবে মেতেছে জেলা শহরও।
পর্যটকের পদচারণে মুখর পাহাড়ের পর্যটন স্পটগুলো। অগণিত পর্যটকের কারণে তিল পরিমাণ জায়গা খালি নেই কোথাও। অগ্রিম বুকিং রয়েছে আবাসিক হোটেল, মোটেল, সরকারি রেস্ট হাউসগুলো। কোথাও রুম খালি নেই।
সড়কে ভ্রমণপিপাসুদের গাড়ির ভিড় লেগেই আছে। হোটেলে রুম না পেয়ে অনেকেই রাতযাপন করছেন তাঁবু খাটিয়ে। কেউ কেউ গাড়িতে রাতযাপন করছেন। সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মিং থাং জাওয়া লুসাই জেরি বলেন, ‘গত তিন দিনে সাজেকে অসংখ্য পর্যটক এসেছেন। কোনো রিসোর্ট ও কটেজ খালি নেই।
ফলে অনেককে খোলা আকাশের নিচে তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে। তবু আমরা চেষ্টা করছি পর্যটকদের সেবা দিতে। ’
অন্যদিকে রাঙামাটি শহরে লোক আর লোক। দূরদূরান্ত থেকে এসেছেন দেশি-বিদেশি হাজারো পর্যটক। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের নিয়ে পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু, শুভলং ঝরনা, পলওয়েল পার্ক, ডিসি বাংলো পার্ক, কাপ্তাই-আসামবস্তি সড়কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছেন। কাপ্তাই হ্রদ ভ্রমণে উচ্ছ্বাস প্রকাশ করছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, খরা কাটিয়ে আবারও পর্যটকের ঢল নেমেছে চায়ের দেশ শ্রীমঙ্গলে। টানা তিন দিনের ছুটিতে মুখরিত পর্যটন স্পটগুলো। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, শ্রীমঙ্গলের পর্যটন এখন উৎসবকেন্দ্রিক। শারদীয় দুর্গোৎসব ঘিরে পর্যটকরা এসেছেন, উৎসব শেষে চলে যাচ্ছেন। এ কদিন বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছুটে বেড়িয়েছেন তারা। আবাসিক হোটেল, টি রিসোর্ট, ইকো কটেজ, রেস্ট হাউসগুলো পূর্ণ ছিল পর্যটকে। ঠাঁই ছিল না রমেশের সাত রঙের চা কেবিনে। শিশুরা আনন্দ পেয়েছে বধ্যভূমি ’৭১-এ। এ ছাড়া শ্রীমঙ্গলের প্রবেশপথে সাতগাঁও চা বাগানে দৃষ্টিনন্দন চায়ের ভাস্কর্য; পাহাড়ি এলাকায় গড়ে ওঠা লেবু, আনারস, পান, রাবার ও কাঁঠাল বাগান; মণিপুরি, টিপরা ও খাসিয়া পল্লীর পরিবেশ উপভোগ করেছেন তারা। এ ছাড়া সুরক্ষিত ও নির্জন পরিবেশে পাহাড়ি টিলার ওপর নির্মিত টি রিসোর্ট, পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, লেমন গার্ডেন, নভেম ইকো রিসোর্টের নজরকাড়া সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। সবুজ নিসর্গের চা বাগানগুলো ছিল পর্যটকদের প্রধান আকর্ষণ। তারা ঘুরে ঘুরে দেখেছেন আদিবাসীদের বৈচিত্র্যময় জীবন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT