দেশের অভ্যন্তরে কক্সবাজার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মালদ্বীপ, ব্যাংকক ও কলকাতা ভ্রমণ আরো সহজলভ্য করতে নতুন প্যাকেজ ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

ইউএস-বাংলা এয়ারলাইনসে মালদ্বীপ ভ্রমণে দুটি টিকিট কিনলেই দুই রাত হোটেলে ফ্রি থাকার সুযোগ দিচ্ছে এয়ারলাইনসটি। মালদ্বীপের সৌন্দর্য উপভোগের জন্য ন্যূনতম ৪৮ হাজার ৫০০ টাকার প্যাকেজে থাকছে ঢাকা থেকে মালদ্বীপের রিটার্ন এয়ার টিকিট, এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া-আসা আর বুফে ব্রেকফাস্ট। মালদ্বীপ প্যাকেজের অন্তর্ভুক্ত হোটেলগুলো হচ্ছে আইকম ম্যারিনা সি ভিউ, ট্রিটন বিচ হোটেল অ্যান্ড স্পা, হোটেল এরিনা বিচ ও হোটেল কানি গ্র্যান্ড।
থাইল্যান্ডে দুটি ঢাকা-ব্যাংককের রিটার্ন টিকিট কিনলেই দুই রাত ফ্রি হোটেলের ব্যবস্থা করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ন্যূনতম ৩৪ হাজার ৮০০ টাকা থেকে ব্যাংকক প্যাকেজের জন্য নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ঢাকা-ব্যাংকক রিটার্ন এয়ার টিকিট, দুই রাত হোটেলে থাকার ব্যবস্থা ও বুফে ব্রেকফাস্ট। প্যাকেজের অন্তর্ভুক্ত হোটেলগুলো হচ্ছে হোটেল ম্যানহাটান, হোটেল অ্যাম্বাসাডর, হোটেল গ্র্যান্ড প্রেসিডেন্ট।
Leave a Reply