1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চীনের আকাশে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়লো চার বছর পর

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

প্রায় চার বছর পর আবারো চীনের আকাশে ফিরেছে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ। এটি মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জেটের জন্য সুসংবাদই বটে। খবর রয়টার্স।
ফ্লাইট ট্র্যাক করা প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় এমআইএটি মঙ্গোলিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট উলানবাটার থেকে দক্ষিণ চীনা শহর গুয়াংঝুর মধ্যে রাউন্ড-ট্রিপ পরিচালনা করেছে। মঙ্গোলিয়ান এয়ারলাইনসের ফ্লাইটটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ব্যবহার করে পুনরায় ১৭ ও ২৪ অক্টোবর ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারিত এবং তালিকাভুক্ত রয়েছে। দুটি ট্রিপই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বুকিংয়ের জন্য উন্মুক্ত।
বোয়িং একটি ই-মেইল বিবৃতিতে জানিয়েছে, আমরা বিশ্বব্যাপী নিয়ন্ত্রক এবং আমাদের গ্রাহকদের বোয়িং ৭৩৭ ম্যাক্সের ভ্রমণ ফিরিয়ে দিতে কাজ চালিয়ে যাচ্ছি। এমআইএটি মঙ্গোলিয়ান এয়ারলাইনসের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বোয়িংয়ের কর্মকর্তারা ম্যাক্স জেটলাইনারগুলোর জন্য পাইলট প্রশিক্ষণের মানদণ্ড পর্যালোচনা করতে গত মাসে চীনের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রকের সঙ্গে দেখা করেছিলেন এবং চীনের আকাশে ম্যাক্সের উড্ডয়নের অনুমোদন পাওয়ার চেষ্টা করছেন।
২০১৯ সালের মার্চ থেকে চীনে ৭৩৭ ম্যাক্স জেটটি গ্রাউন্ডেড রয়েছে। ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় মারাত্মক দুটি দুর্ঘটনার পর চীনা এয়ারলাইনসগুলো বাণিজ্যিকভাবে উড়োজাহাজটি দিয়ে ফ্লাইট পরিচালনা করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT