মিয়ানমারের নতুন কারখানায় গাড়ি উৎপাদন শুরু করেছে টয়োটা। দেশটিতে সামরিক অভ্যুত্থান এবং কভিডজনিত বিধিনিষেধের কারণে ১৯ মাসেরও বেশি সময় ধরে সংযোজন কারখানাটির চালু হওয়া আটকে ছিল। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্য প্রতিষ্ঠানগুলো মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নিলেও নতুন কারখানাটি চালু করা হয়েছে। গত মাসে দেশটিতে পাঠানো যন্ত্রাংশ দিয়ে দিনে একটি কিংবা দুটি যানবাহন সংযোজন করা শুরু হয়েছে। রয়টার্স।
Leave a Reply