1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পিআইএ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না ব্রিটেন

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নিরাপত্তার বিষয়টি তুলে ধরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকার করেছে ব্রিটেন।
এআরওয়াই নিউজ সূত্রের বরাত দিয়ে উন্নয়নের বিষয়ে সচেতন একটি সূত্র জানিয়েছে, ফ্লাইট নির্ভরযোগ্যতার জন্য পদক্ষেপের অংশ হিসেবে উদ্বেগ প্রকাশ করতে সিএএকে একটি চিঠি লিখেছিল ব্রিটিশ পরিবহন বিভাগ (ডিএফটি)। যুক্তরাজ্য দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে দৃঢ়ভাবে তার নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করতে গিয়ে চিঠি লেখার সময় এমন সিদ্ধান্ত নেয়। যদিও গত ৮ সেপ্টেম্বর ২০২২ সেই চিঠিটি গ্রহণ করেছিল সিএএ।
এআরওয়াইয়ের প্রতিবেদন বলছে, ডিএফটির লেখা চিঠি অনুযায়ী ফ্লাইটের মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিএএর নেওয়া পদক্ষেপের ওপর অসন্তোষ প্রকাশ করেছে ডিএফটি, যা উদ্বেগের একটি প্রধান কারণ হয়ে উঠেছে। পাকিস্তানে বিমান চলাচলসংক্রান্ত আইন থাকা সত্ত্বেও নিরাপত্তা অগ্রগতির অভাবের কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় ব্রিটেন।
এর আগে জাল ডিগ্রি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার কারণে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) সাবেক কর্মকর্তাদের গ্রেপ্তার করেছিল ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। সূত্র : লাইভ ইন্ডিয়া ডট টিভি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT