1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত বিমানের পাঁচ কর্মী চাকরিচ্যুত

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত থাকায় গ্রেফতার পাঁচ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল তাদের চাকরিচ্যুত করে বিমান কর্তৃপক্ষ। তারা হলেন আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এনামুল হক, মো. হারুন-অর-রশিদ ও মাহফুজুল আলম।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হাসান জানান, চাকরিচ্যুতরা বিমানের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। এছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে বিমানের তদন্ত কমিটি কাজ করছে।
এর আগে পাঁচজনকে গ্রেফতারের বিষয়ে ডিবি জানায়, গ্রেফতারকৃতদের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জড়িত রয়েছেন। নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার পর থেকে তারা পরিকল্পনা শুরু করে দেন কীভাবে প্রশ্ন ফাঁস করবেন এবং কীভাবে বিতরণ করবেন। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার আগের দিন চার-পাঁচজন মিলে নিয়োগ পরীক্ষার প্রশ্নটি ফাঁস করেন। পরে বিমানের গ্রেফতার হওয়া কর্মীরা ফাঁস হওয়া প্রশ্ন টাকা নিয়ে সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিতরণ করেন। এ প্রশ্ন তারা সর্বোচ্চ ৭ লাখ থেকে শুরু করে সর্বনিম্ন ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। এছাড়া গরিব পরীক্ষার্থীদের প্রশ্ন দিয়ে তারা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়েছেন যে, তাদের বাড়ি কিংবা জমিজমা লিখে দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT