1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ আরোহী

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

কোরিয়ান এয়ারের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। বিমানটিতে ১৭৩ জন যাত্রী ছিলো। বিমানটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ফিলিপাইনের সেবু যাচ্ছিল। গত রবিবার রাতে ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে কোরিয়ান এয়ারের একটি ফ্লাইট ১৭৩ জন আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়ের বাইরে চলে যায়। তবে এয়ারলাইনটি বলেছে, এ ঘটনায় কেউ আহত হয়নি এবং সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার এক বিবৃতিতে কোরিয়ান এয়ার জানিয়েছে, এয়ারবাস এসই এ-৩৩০ মডেলের এই ফ্লাইটটি সিউল থেকে সেবুর উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং খারাপ আবহাওয়ার মধ্যে বিমানটি দু’বার অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তৃতীয় দফায় অবতরণের চেষ্টাকালে স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
সংস্থাটি আরও জানিয়েছে, ‘ঘটনার পর যাত্রীদের তিনটি স্থানীয় হোটেলে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।
কোরিয়ান এয়ার’র প্রেসিডেন্ট কিহং উ, এই ঘটনায় এয়ারলাইন্সের ওয়েবসাইটে ক্ষমাপ্রার্থনা করেছেন। এই ঘটনার কারণ খুঁজে বের করার জন্য ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ তদন্ত করবে।
তিনি আরও বলেছেন, আকাশপথে নিরাপদ সেবাদানের বিষয়ে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে, আমরা সেটি নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে এই ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT