1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সিঙ্গাপুরে বাইকের দামের চেয়ে নিবন্ধন খরচ বেশি

এক্সিডেন্ট এন্ড সেফটি রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাপুর। এত দিন মোটরসাইকেল শহরটির সবচেয়ে সস্তা যোগাযোগ ব্যবস্থা হিসেবে পরিচিত ছিল। তবে দেশটির ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির নতুন নিয়ম অনুসারে, এখন থেকে সিঙ্গাপুরে ১০ বছরের জন্য মোটরসাইকেল চালানোর অনুমতি নিতে খরচ করতে হবে ১২ হাজার ৮০১ সিঙ্গাপুরি ডলার (৮ হাজার ৯৮৪ ডলার)। গত চার বছরের খরচের তুলনায় যা ২০০ শতাংশ বেশি। এতে এশিয়ার নগর রাষ্ট্রটিতে মোটরসাইকেলের দামের চেয়ে নিবন্ধনের খরচ বেশি হয়ে গিয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তায় মোটরসাইকেল ও গাড়ির সংখ্যা সীমিত করার উপায় হিসেবে সিঙ্গাপুর রোড পারমিটের সংখ্যা নিয়ন্ত্রণ করছে। এ উদ্যোগকে বলা হচ্ছে এনটাইটেলমেন্ট সার্টিফিকেট। সেপ্টেম্বরের মধ্যে শহরটি মোটরসাইকেলের সংখ্যা প্রায় ১ লাখ ৪২ হাজারে সীমাবদ্ধ করেছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে এনেছে ৬ লাখ ৫০ হাজারে।
বর্তমান নিয়ম অনুসারে, পাঁচ হাজার মূল্যের একটি এন্ট্রি-লেভেল মোটরসাইকেলের মালিকানা ও চালানোর অনুমতি পেতে চালকদের প্রায় ২০ হাজার সিঙ্গাপুরি ডলার খরচ করতে হবে। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাথান পেং বলেন, এ উদ্যোগের মাধ্যমে মূলত পণ্য ডেলিভারি দেয়, এমন চালকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যারা স্বেচ্ছাচারিভাবে মোটরসাইকেল চালানোর মাধ্যমে এ দ্বীপ রাষ্ট্রটির যোগাযোগ ব্যবস্থাকে খানিকটা নাজুক করে তুলেছে।
চালকদের নতুন নিবন্ধন নবায়নের জন্য এখন থেকে খরচ করতে হবে সিঙ্গাপুরের মুদ্রায় ১১ হাজার ডলার, যা শুধু আগের নবায়ন খরচের তুলনায় বেশি নয়, বরং এক দশক আগের নির্ধারিত মূল্যের তুলনায় ছয় গুণ বেশি। তবে যাদের নিজস্ব মোটরসাইকেল রয়েছে, তাদের সরাসরি বর্ধিত ফি পরিশোধ করতে হবে। যারা ভাড়া করবেন তাদেরও খরচ বেশি হবে। বাসা-বাড়ি, অফিসে বিভিন্ন পণ্যসামগ্রী পৌঁছে দেয় এমন চালকরা মূলত মোটরসাইকেল ভাড়া করে কাজ চালিয়ে থাকেন। তারা স্বাধীন অপারেটরের কাছ থেকে অথবা গ্র্যাবের মতো ডেলিভারি কোম্পানি থেকে বাইক ভাড়া নেয়।
নতুন খরচ বিবেচনায় সিঙ্গাপুরের বেশকিছু মোটরসাইকেল লিজিং কোম্পানি এখন ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে। তবে সড়কে বিচ্ছৃঙ্খলা কমাতে সিঙ্গাপুর কর্তৃপক্ষ শুধু মোটরসাইকেলকে লক্ষ্যবস্তু করছে না, তারা সড়কে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের পদক্ষেপ হিসেবে রোড পারমিটের ফি বাড়িয়েছে। এখন থেকে সিঙ্গাপুরের রাস্তায় নতুন গাড়ি নামাতে খরচ করতে হবে ৮০ হাজার সিঙ্গাপুরি ডলার, যা ২০১৮ সালের তুলনায় তিন গুণ বেশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT