সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ। আজ রোববার ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির পর্ষদ সভায় সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।

প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে একমি পেস্টিসাইের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯৫ পয়সায়(পুর্নমূল্যায়িত)। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৬ টাকা ৪৫ পয়সায় (পুর্নমূল্যায়িত)।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরে ২৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২০ নভেম্বর।
Leave a Reply