চট্টগ্রামে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে জাহাজ ভাঙা কারখানার এক মালিক আবুল কালাম হাবীবকে গ্রেফতার করেছে পুলিশ। হাবীবের বাড়ি সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর লালবেগ এলাকায়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, আব্দুল কালাম হাবীব সীতাকুণ্ড উপজেলার লালবেগ সাগর উপকূলে তানিয়া শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক। তার বিরুদ্ধে মোট ১২টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে আটটি মামলায় সাজা হওয়ায় সেগুলোর গ্রেফতারি পরোয়ানা ছিল। তার বিরুদ্ধে সীতাকুণ্ড, পাহাড়তলী, ডবলমুরিং, হাটহাজারী এবং ঢাকার শ্যামপুর ও মতিঝিলে ১২টি মামলা রয়েছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) পাপেল রায় এ তথ্য জানান।
Leave a Reply