চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকায় হাসপাতাল নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তারা জানান, আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেবেন। এমনকি রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন, চট্টগ্রামবাসীর হূদয়ে আঘাত দিয়ে সিআরবিতে কোনো হাসপাতাল করা হবে না।
গতকাল সিআরবি চত্বরে ‘নাগরিক সমাজ, চট্টগ্রাম’ আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেছেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্র্রচারমন্ত্রী হাছান মাহমুদ ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমাদের প্রধানমন্ত্রী জনগণের নেত্রী। সিআরবিতে হাসপাতাল না করার জন্য চট্টগ্রামের মানুষের যে দাবি, সেটা যখন আমরা মন্ত্রী-এমপিরা একমত হয়ে বলেছি, আমার বিশ্বাস উনিও (প্রধানমন্ত্রী) একমত হবেন। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আমাদের কথা দিয়েছেন। আমরা বলেছি, শুধু চট্টগ্রাম কিংবা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে চট্টগ্রামের যত লোক আছে তারা কেউই সিআরবিতে হাসপাতাল চায় না।
Leave a Reply