
চলমান ডলার সংকটের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো কমছে। আগামীকাল মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ৩৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়াবে। গত বৃহস্পতিবার যা ছিল ৩৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার। আর রফতানি উন্নয়ন তহবিলসহ (ইডিএফ) বিভিন্ন তহবিলে রিজার্ভ থেকে জোগান দেওয়া অর্থ বাদ দিলে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াবে ২৬ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানান গিয়েছে, আজ সোমবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে অবস্থান করছে। এদিনও রিজার্ভ থেকে ১৩১ মিলিয়ন বা ১৩ কোটি ডলার বিক্রি করা হয়েছে। আকু পরিশোধের এ অর্থ মঙ্গলবার সমন্বয় করা হবে। এতেই রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারের ঘরে নামবে।
Leave a Reply