1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মিরপুরের ৩০ কোম্পানির বাসে ই-টিকিট আজ থেকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

বাসে পরীক্ষামূলক ই-টিকেটিং ব্যবস্থা চালুর পর নতুন ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ রবিবার থেকে রাজধানীর মিরপুর অঞ্চলের ৩০ কোম্পানির বাসে ই-টিকেটিং ব্যবস্থা চালু হচ্ছে। আর আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা শহরের ৬০ কোম্পানিকে ই-টিকিটের আওতায় আনতে চায় সংগঠনটি।ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘বিগত দিনে অনেক চেষ্টার পরও অতিরিক্ত ভাড়া আদায় আমরা থামাতে পারিনি। এখন এই টিকেটিং ব্যবস্থা চালু করায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে। তবে ই-টিকেটের ডিভাইসটা আমরা কাউন্টারে রাখতে চেয়েছিলাম প্রথমে। কিন্তু তাতে মালিকদের খরচ বেশি হচ্ছে এবং মালিকরা আগের চেয়ে কম টাকা পাচ্ছেন। তাই আমরা সেটা না করে বাসের ভেতর এই ডিভাইস রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন, গাড়িতে আগে দুজন লোক থাকতেন—চালক ও চালকের সহকারী। এখন থেকে একজন কন্ডাক্টর থাকবেন, যিনি এই ডিভাইসের মাধ্যমে গাড়িতেই যাত্রীদের টিকিট দেবেন।
এনায়েত উল্যাহ বলেন, বাসে এ ব্যবস্থা চালু হলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে। যেখানে-সেখানে বাস দাঁড়াবে না। একই সঙ্গে বাসের অসম প্রতিযোগিতাও বন্ধ হবে। এ ছাড়া অনেক গাড়ি ছিল যেগুলো চুক্তিভিত্তিক চলত, সেগুলো এখন আর থাকবে না। ই-টিকেটিং ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা করার জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। থাকবে হটলাইন নম্বরও। যাত্রীরা তাদের অভিযোগ জানালে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।
এই ব্যবস্থা ঠিকভাবে চললে উন্নত দেশের মতো বাংলাদেশও কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার প্রক্রিয়ায় যাবে উল্লেখ করে এনায়েত উল্যাহ বলেন, ঢাকা ও আশপাশের জেলায় প্রায় পাঁচ হাজার ৬৫০টি বাস চলাচল করে। আর শুধু ঢাকা সিটিতে চলে তিন হাজার ১৪টি বাস। আগামী ফেব্রুয়ারির মধ্যে ঢাকাসহ আশপাশের ৯৭টি কম্পানির বাস ই-টিকিটের আওতায় আনতে চাই।
রাজধানীর গণপরিবহনে ওয়েবিল ও বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে গত ২২ সেপ্টেম্বর আটটি কম্পানির বাসে পরীক্ষামূলকভাবে চালু হয় ই-টিকেটিং ব্যবস্থা। এরপর নতুন করে আরো বাসে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT