বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় ডাকাতির ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। গতকাল রবিবার সকালে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রওশন আলী শেখ নিজেই বাদী হয়ে এ মামলা করেন।

শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, শাহজাদপুরের বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়সহ আরো চারটি প্রতিষ্ঠানে পুলিশের পোশাকে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ প্রতিষ্ঠানগুলো থেকে ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়।
পরদিন শনিবার সকালে খবর পেয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার বন্ধের দিন থাকায় ডাকাতরা পাশের বড়াল নদী দিয়ে স্পিড বোট নিয়ে ডাকাতি করতে আসে। সে সময় তাদের সঙ্গে দেশীয় অস্ত্র ছিল।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, তদন্তকাজ চলছে এবং উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের নৈশ প্রহরীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।
Leave a Reply