1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পরিবহনে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রবিবার রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোনসেট ও আট হাজার ৫৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিন্টু মোল্লা (৪০), বাবুল ওরফে বিপ্লব (২১), বাপ্পি (৩২), সোহান (২১) ও নাদিম মাহমুদ (৩০)।
র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০-এর একটি দল। অভিযানে আন্ত জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় পাঁচ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বেশ কিছুদিন ধরে এসব এলাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করতেন। তাঁদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT