1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নতুন এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট শুরু ২৪ নভেম্বর

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

দেশের নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা আগামী ২৪ নভেম্বর থেকে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। শুরুতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুইটি ফ্লাইট পরিচালনা করবে। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে কোম্পানিটি। গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
পাশাপাশি উদ্বোধন করা হয় এয়ার অ্যাস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। অনুষ্ঠানে এয়ার
অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, প্রায় ৯ বছর পর বাংলাদেশে একটি নতুন এয়ারলাইনস হিসেবে আত্মপ্রকাশ করতে পেরে এয়ার অ্যাস্ট্রা গর্বিত।
আমরা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তীতার মাধ্যমে যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT