1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ইলেকট্রিক গাড়ির বাজারে ফক্সকন

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন, এবার আসছে ইলেকট্রিক গাড়ির বাজারে। তাইওয়ানভিত্তিক ফক্সকন যুক্তরাষ্ট্রভিত্তিক ইলেকট্রিক ট্রাক নির্মাণকারী প্রতিষ্ঠান লর্ডসটাউন মোটরসে বিনিয়োগ করেছে। ইলন মাস্কের টেসলা সাইবার ট্রাকের সঙ্গে পাল্লা দেওয়ার লক্ষ্যে স্টার্টাআপটিতে ১৭০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। এ বিনিয়োগের ফলে লর্ডসটাউন মোটরসের ১৮ শতাংশ চলে যায় ফক্সকনের মালিকানায়। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটির সিংহভাগ শেয়ার এককভাবে এখন ফক্সকনের দখলে। বর্তমানে ওহাইওতে জেনারেল মোটরসের সাবেক একটি প্ল্যান্টে নিজেদের ট্রাক প্রস্তুত করছে লর্ডসটাউন। লর্ডসটাউন ও ফক্সকন এ দুটো প্রতিষ্ঠান একত্রে নিজেদের প্রথম ইলেকট্রিক ট্রাক ‘এন্ডুরাস’ তৈরি করবে। এদিকে সোমবার বছরের তৃতীয় প্রান্তিকের লাভ-ক্ষতির হিসাব প্রকাশ করে লর্ডসটাউন। সেখানে দেখা যায়, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ১৫৪ দশমিক ৪ মিলিয়ন ডলার লোকসান গুনতে হয় প্রতিষ্ঠানটিকে। ২০২১ সালের একই সময়ের তুলনায় এ ক্ষতির পরিমাণ ৯৫ দশমিক ৮ মিলিয়ন ডলার বেশি। অবশ্য ফক্সকনের বিনিয়োগের খবর প্রচারের পর নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার দর ১৮ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT