1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করলো এয়ার এ্যাস্ট্রা

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করলো দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার এ্যাস্ট্রা’। গতকাল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এয়ার এ্যাস্ট্রার প্রথম ফ্লাইট 2A 441 সকাল ০৮:০০ ঘটিকায় শতভাগ যাত্রী নিয়ে কক্সবাজার এর উদ্দেশ্যে ছেড়ে যায়।
এখন থেকে প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ২ টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। ঢাকা থেকে কক্সবাজার এর ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৮০০ টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম এর ওয়ান ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৬৯৫ টাকা।
এয়ার এ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে।
২০২৩ সালের মধ্যে এয়ার এ্যাস্ট্রা’র এয়ারক্রাফট এর বহর ১০ টিতে উন্নিত হবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT