বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে এসোসিয়েশনের নেতৃবৃন্দ ২৮ নভেম্বর মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা’র সাথে বন্দরের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ট্রেজারার এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বারভিডা প্রেসিডেন্ট বিদেশ থেকে গাড়ি আমদানি প্রক্রিয়ায় বন্দরে প্রদত্ত সবধরনের সহযোগিতার জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। বিশেষ করে চেয়ারম্যানের বলিষ্ঠ তত্ত্বাবধানে বন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় এবং আমদানিকৃত গাড়িগুলোর যন্ত্রাংশ খোয়া যাওয়া প্রতিরোধে ‘যৌথ ইনভেন্টরি’ কার্যক্রম পরিচালনার জন্য তিনি বন্দর চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।
বারভিডা প্রেসিডেন্ট বর্তমান অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে বন্দরের ‘ওয়ার্ফ রেন্ট’ বৃদ্ধি না করার জন্য বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ জানান। এছাড়াও তিনি মোংলা বন্দরের বৃহত্তম ব্যবহারকারী হিসেবে বিভিন্ন প্রয়োজনে বন্দর পরিদর্শনের জন্য বারভিডার সদস্যবৃন্দদের অনুকুলে ’বন্দর প্রবেশ পাস’ প্রদানের জন্য বন্দর চেয়ারম্যানকে অনুরোধ জানান। সভায় আমদানি কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয়।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোংলা বন্দরের মাধ্যমে গাড়ি আমদানি এবং বিপুল রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখায় বারভিডা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বারভিডার প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়নের আশ্বাস দেন। সভায় মোংলা বন্দরের বিভিন্ন বিভাগের সদস্যবৃন্দ, প্রধান প্রকৌশলী ও সচিব প্রমূখ উপস্থিত ছিলেন।
বারভিডা প্রতিনিধিদলে অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মোঃ আনিছুর রহমান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, কালচারাল সেক্রেটারি জোবায়ের রহমান এবং কার্যনির্বাহী সদস্য কাউছার হামিদ, মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), জিয়াউল ইসলাম জিয়া, আলহাজ্ব জাফর আহমেদ, আবু হোসেন ভূইয়া রানু, মোঃ রায়হান আজাদ (টিটো), মাহবুবুল হক চৌধুরী বাবর, মোঃ নাজমুল আলম চৌধুরী, মোঃ গোলাম রব্বানি (শান্ত), মোঃ লাবু মিয়া হাজী রুবেল ও পুনম শারমিন ঝিলমিল উপস্থিত ছিলেন।
Leave a Reply