নৌবাহিনী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এই আইএফআর এর আয়োজন করছে। এটাই হবে দেশে এই প্রথমবারের মতো এমন একটি আইএফআর আয়োজন যেখানে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, ভারত, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নেদারল্যান্ড এবং স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশ অংশ গ্রহণ করছে।
আইএফআর হতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের নৌবাহিনীদের তাদের স্বক্ষমতা, নৌ-কূটনীতি, সদিচ্ছা ও সহযোগিতা প্রদর্শনের একটি আদর্শ প্লাটফর্ম। নৌবাহিনী সদরদপ্তর আশা করছে যে- আন্তর্জাতিক ফ্লিট রিভিউ বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি দারুণ সুযোগ। বিশেষত বাংলাদেশি জলসীমানায় আন্তর্জাতিক নৌবাহিনীর সাথে যোগাযোগ, পর্যটন প্রচারণা ও উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়নের জন্য একটি সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিচ প্যারেড, সমুদ্রে বিশেষ বাহিনীর কার্যক্রমের অংশ এবং ফ্লিট রিভিউ হবে।

এছাড়াও বাংলাদেশের বৈচিত্রময় সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি সংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্য উৎসবের আয়োজন করা হবে। আইএফআর এ অংশগ্রহণকারী বিদেশী রাষ্ট্রের সদস্যরাও এটা উপভোগ করবেন।