1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে অটল ওপেকের

অয়েল গ্যাস এন্ড লুব্রিকেন্ট রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্তে অটল ওপেক ও এর মিত্র জোট ওপেক প্লাস। আগের মতোই মাসে দৈনিক ২০ লাখ ব্যারেল করে উত্তোলন কমাবে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর এ জোট। ওপেক ও নন-ওপেক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। রোববার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এ বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের রুশ জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা ও জি-৭ ভুক্ত দেশগুলোর প্রাইস ক্যাপ (সর্বোচ্চ মূল্যসীমা) কার্যকর হওয়ার একদিন আগেই এমন সিদ্ধান্ত নিল ওপেক। বিষয়টি নিশ্চিত করে ওপেক প্লাস জানায়, বাজার পরিস্থিতি বিবেচনা করে গত অক্টোবরেই প্রতি মাসে দৈনিক ২০ লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।  বিগত দিনগুলোর পরিস্থিতি বিবেচনা করে বাজার অংশীজনদের জন্য এমন সিদ্ধান্ত নেয়া জরুরি হয়ে পড়েছিল।

এদিকে ওপেকের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল আইসিই ফিউচারসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ফেব্রুয়ারি সরবরাহ চুক্তির দাম দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৬ ডলার ২৮ সেন্ট। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮০ ডলার ৬৮ সেন্টে।

২০২০ সালে বিশ্বজুড়ে করোনা মহামারীর সংক্রমণ ছড়িয়ে পড়লে অর্থনীতিগুলোয় স্থবিরতা নেমে আসে। ধস নামে জ্বালানি তেলের চাহিদায়। ব্যাপক দরপতন দেখা দেয়া পণ্যটির বাজারদরে। এ পরিস্থিতিতে ওই বছরের এপ্রিলে জ্বালানি তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। ওই সময় প্রতি মাসে দৈনিক এক কোটি ব্যারেল করে উত্তোলন কমাতে একমত হয় জোটের সদস্যরা। তবে ২০২১ সালের শুরু থেকেই করোনা পরিস্থিতি শিথিল হতে শুরু করলে বাড়তে থাকে জ্বালানি তেলের চাহিদা। সরবরাহ স্বাভাবিক রাখতে উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নেয় জোটটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT