1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

নভেম্বরে আমদানি করা গাড়ি বিক্রি বেড়েছে দক্ষিণ কোরিয়ায়

অটোমোবাইল রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

চিপস্বল্পতা সত্ত্বেও আমদানি করা গাড়ির বিক্রি বেড়েছে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরীয় শিল্প সংস্থা কোরিয়া অটোমোবাইল ইমপোর্ট ও ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন (কেএআইডিএ) গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে চলতি বছরের নভেম্বরে আগের এক বছরের তুলনায় আমদানি করা গাড়ি বিক্রির পরিমাণ ৫০ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদ সংস্থা ইয়োনহ্যাপের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমদানিকারক সমিতি কেএআইডিএর তথ্যমতে, গত মাসে নতুন নিবন্ধিত বিদেশী গাড়ির সংখ্যা ছিল ২৮ হাজার ২২২। যেখানে গত বছর ২০২১ সালের নভেম্বরে এ সংখ্যা ছিল ১৮ হাজার ৮১০ ইউনিট।

কেআইডিএর বিবৃতি থেকে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে তিনটি জার্মান ব্র্যান্ড ফক্সওয়াগন গ্রুপ কোরিয়া, বিএমডব্লিউ গ্রুপ কোরিয়া ও মার্সিডিজ বেঞ্জ কোরিয়া মডেলগুলো সম্মিলিতভাবে মোট ১৯ হাজার ৫১৬ ইউনিট বিক্রি হয়েছে, যা ২০২১ সালের ১১ হাজার ৭৫২ ইউনিট বিক্রির তুলনায় ৬৬ শতাংশ বেড়েছে। কেআইডিএর তথ্য বলছে, আমদানি করা জার্মান এ গাড়িগুলো গত মাসে এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটিতে বিক্রি হওয়া গাড়ির প্রায় ৭০ শতাংশ।

আমদানিকারক সমিতি জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আমদানি করা গাড়ির নিবন্ধন গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়েছে। ২০২২ সালের এ সময়ে নিবন্ধন হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৭৯৫ ইউনিট। তবে ২০২১ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ লাখ ৫২ হাজার ২৪২ ইউনিট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT