1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ব্রিটিশ এয়ারওয়েজ বিমানের খাবারের মধ্যে পাওয়া গেছে ‘নকল দাঁত’

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

খাবারের মধ্যে নকল দাঁত! ভাত-তরকারির মধ্যে ‘ডেন্টাল ইমপ্লান্ট’ খুঁজে পেয়েছেন বলে অভিযোগ ব্রিটিশ এয়ারওয়েজের এক যাত্রীরা। লন্ডন থেকে দুবাই যাত্রা করছিলেন তিনি। গাদা এল-হোস নামে অভিযোগকারী ওই যাত্রীর দাবি, গত ২৫ অক্টোবর বিমানে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে বিমান থেকেই ‘মিল’ প্রদান করা হয়। আর সেই আহারের মধ্যেই হঠাত্ একটি ‘ডেন্টাল ইমপ্লান্ট’ খুঁজে পেয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন তিনি।
এই বিষয়ে গত ৪ ডিসেম্বর টুইটারে ব্রিটিশ এয়ারওয়েজকে ট্যাগ করে টুইট করেছেন তিনি। তাতে ছবিও দিয়েছেন। তিনি জানান, এর আগে বারবার বিমান পরিবহন সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু কোনও সন্তোষজনক উত্তর পাননি।
ছবিতে দেখা যাচ্ছে একটি কন্টেনারে ভাত এবং ব্রকোলি রয়েছে। তার উপর একটি ন্যাপকিনে ওই ডেন্টাল ইমপ্লান্টটি রাখা।
টুইটারে ওই মহিলাকে ব্রিটিশ এয়ারওয়েজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে রিপ্লাই করা হয়েছে। তাতে এই অনাকাঙ্খিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে সংস্থা। এর পাশাপাশি ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT