1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

পদ্মা সেতু চালুর পর ২৭ ভাগ আয় কমেছে বিআইডব্লিউটিসির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

পদ্মা সেতু চালুর পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আয় ২৭ ভাগ কমে গেছে। সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে তারা। এ সময় প্রতিষ্ঠানটির আয় বাড়াতে কলকাতার সঙ্গে কন্টেইনার সার্ভিস চালুসহ করপোরেশনের প্যাডেল স্টিমারগুলো দিয়ে ঢাকায় ক্রুজ সার্ভিস চালুর নতুন উদ্যোগের কথাও উল্লেখ করেছে। কমিটি বিআইডব্লিউটিএকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে দেশে নির্মিত ও নির্মিতব্য ওয়াকওয়ে পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করে।
এ ছাড়া নদী তীরবর্তী জমি কেনাবেচার ক্ষেত্রে বৈঠকে এনওসি প্রদান প্রথা চালু করার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫২তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম, বীর উত্তম। কমিটির সদস্য মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, এম আবদুল লতিফ এবং এস এম শাহজাদা বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বিআইডব্লিউটিএকে বাংলাদেশের সব নদীর তীর রক্ষার্থে বেদখল জায়গা উদ্ধার করে বনায়নের পাশাপাশি মানুষ ও পশুপাখির কথা চিন্তা করে কোনো ধরনের বনজ ও ফলজ গাছ লাগানো হবে, এ ব্যাপারে বন বিভাগের পরামর্শ নেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT