1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সাত বছর পর এজিএম : তিন বছরের মধ্যে যাত্রী পরিবহনের পরিকল্পনা ইউনাইটেড এয়ারের

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

দীর্ঘ সাত বছর পর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে কার্যক্রম বন্ধ থাকা ইউনাইটেড এয়ারওয়েজের (বিডি) পুনর্গঠিত বোর্ড। বেসরকারি বিমান সংস্থাটিকে আবারও পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন বোর্ডের সদস্যরা।
গতকাল মঙ্গলবার অনলাইন প্ল্যাটফরমে অনুষ্ঠিত ২০২০-২১ বছরের এজিএমে এই প্রত্যয় ব্যক্ত করেন বোর্ড সদস্যরা। স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত বোর্ড দেশের প্রচলিত সব বিধি-বিধান অনুসরণ করে যত দ্রুত সম্ভব এয়ারলাইনসটিকে অপারেশন্সে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রথম ধাপে কার্গো অপারেশন্স শুরু করে পরবর্তী তিন বছরের মধ্যে যাত্রীসেবা শুরু করার পরিকল্পনা সম্পর্কে শেয়ারধারীদের অবহিত করা হয়।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং জয়েন্ট স্টক কম্পানির চাহিদা পূরণে ২০১৬ সাল থেকে অসম্পূর্ণ এজিএমগুলোও অনুষ্ঠিত হয়। এজিমগুলোতে সভাপতিত্ব করেন বোর্ড চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম। পরিচালক—অধ্যাপক এম সাদিকুল ইসলাম, অধ্যাপক মো. মাকসুদুর রহমান সরকার, অধ্যাপক মো. বদরুজ্জামান ভূঁইয়া, মো. শাহনেওয়াজ, সৈয়দ এরশাদ আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) এ টি এম নজরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
এজিএমগুলোতে প্রতিবছরের অডিটর রিপোর্ট এবং আর্থিক প্রতিবেদন পেশ করা হয় এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারধারীদের ভোটে অনুমোদিত হয়।
সার্বিক সমর্থন ও সহযোগিতার জন্য বর্তমান সরকার, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমান বোর্ড।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT