1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

জুনে পদ্মা সেতুতে ট্রেন চলবে : রেলমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতু রেল প্রকল্পের সার্বিক কাজের ৭৩ শতাংশ অগ্রগতি হয়েছে। কাজের যে অগ্রগতি হয়েছে তা সন্তোষজনক। আগামী জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। সেভাবেই কাজ এগিয়ে চলছে। গতকাল মঙ্গলবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেল প্রকল্পের কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত আমাদের রেল প্রকল্পের মেয়াদ আছে। আগেই ভাঙ্গা থেকে ফরিদপুর পর্যন্ত রেলসংযোগ স্থাপন করা হয়েছে। জুনের মধ্যে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কাজ শেষ হবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত রেললাইন স্থাপন আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা কাজ। চ্যালেঞ্জ নিয়েই আমাদের সফলভাবে কাজ করে যেতে হবে।
মন্ত্রী জানান, প্রকল্পের ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৬৯ ভাগ, ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৮০ ভাগ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে ৭৩ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। যেহেতু এখন কাজের মৌসুম, তাই দিনরাত কাজ চলছে।
এসময় উপস্থিত ছিলেন রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলসংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, রেলওয়ের ডিজি শ্রী ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT