1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ইউএস-বাংলা এয়ারলাইন্সে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের সুপরিসর বিমান এয়ারবাস ৩৩০

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের সুপরিসর বিমান এয়ারবাস ৩৩০। বিমান বহরে প্রথম দু’টি এয়ারবাস ৩৩০ যুক্ত হচ্ছে চলতি বছরের মে মাসে। নতুন যুক্ত হতে যাওয়া এয়ারক্রাফটে মোট আসন সংখ্যা হবে ৪৩৬টি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন যুক্ত হতে যাওয়া এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশী হজ্জ, ওমরাহ পালনকারী যাত্রী ও প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও জানায়, যাত্রীরা থার্ড ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে অতিরিক্ত ভাড়া ও ট্রানজিটের জন্য অতিরিক্ত সময় ব্যয় করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করে থাকে। দেশীয় যাত্রীদের এই ভোগান্তি থেকে রক্ষা করতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী জুন মাস থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মামে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT