1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেশে হুন্দাই গাড়ির উৎপাদন শুরু : প্রতিটি পরিবারে অন্তত একটি করে গাড়ি থাকবে-এটা আমাদের স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে হুন্দাই গাড়ির উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার হুন্দাই করপোরেশন ও বাংলাদেশের ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজির যৌথ উদ্যোগে এই কারখানা স্থাপন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এই গাড়ির উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, “দেশে নিকট ভবিষ্যতে রিকন্ডিশন্ড (ব্যবহৃত) গাড়ির ওপর নির্ভরতা কমে দেশীয় কারখানায় তৈরি নতুন গাড়ির বাজার সম্প্রসারিত হবে। শুধু তাই নয়, বাংলাদেশে তৈরি গাড়ি রপ্তানিও হতে পারে।”
একই অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেন, “আগামী ২০৪১ সাল নাগাদ দেশের প্রতিটি পরিবারে অন্তত একটি করে গাড়ি থাকবে-এটা আমাদের স্বপ্ন।”
কারখানাটিতে প্রায় ৩০০ কর্মীর কর্মসংস্থান হয়েছে। এতে বছরে হুন্দাইয়ের এসইউভি ক্রেটা মডেলের তিন হাজার গাড়ি তৈরি হবে। কিছুদিনের মধ্যেই ১৫০০ সিসির গাড়িটি বাজারে আনা হবে। তবে দাম এখনো ঘোষণা করা হয়নি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী, হুন্দাই মোটর ইন্ডিয়ার এমডি উনসো কিম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহাবুব, ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) মুতাসসিম দায়ান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT