1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

সোনা চোরাচালানের দায়ে বিমানবালার ১০ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

রাজধানীর বিমানবন্দর থানার সোনা চোরাচালান মামলায় রোকেয়া শেখ মৌসুমী নামের এক বিমানবালাকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ রায় ঘোষনা করেন। রায়ে মামলার অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনিকে খালাস দেওয়া হয়েছে।
এদিকে রায় ঘোষণার আগে কারাবন্দী আসামি বিমানবালা মৌসুমী আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলা সুত্রে জানাগেছে, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গ্রেফতার হন বিমানবালা রোকেয়া শেখ মৌসুমী। পরে তল্লাশি করে তার কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। যার ওজন সবমিলিয়ে সাড়ে ৯ কেজি। এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম মামলা করেন। মামলায় তদন্ত করে চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT