1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মেট্রোরেলের আয় ২৯ দিনে ২ কোটি ৪৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

গত ২৯ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে বিরতিহীনভাবে চলাচল শুরু করে মেট্রোরেল। পরে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় মেট্রোরেলের পল্লবী স্টেশন। মেট্রোরেল উদ্বোধনের পর থেকে ২৯ দিনে টিকিট বিক্রি করে ২ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
আজ মঙ্গলবার রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএমটিসিএল এর সভাকক্ষে এ তথ্য জানান এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন সিদ্দিক।
তিনি বলেন, মূল আয় বোঝা যাবে পুরো রুট চালু হলে। এই সময়ে ৩ লাখ ৩৫ হাজার টিকিট বিক্রি করা হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের এমডি এম এ এন সিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলে বিদ্যুৎ খরচ, ব্যবস্থাপনা খরচ ও নির্মাণে যে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে তাতে করে দৈনিক তিন কোটি টাকা আয় করতে হবে। আগামী ডিসেম্বর মাস থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১২ কিলোমিটার রুট খুলে দেওয়া হবে।
মেট্রোরেলের এই রুট থেকে বছরে হাজার কোটি টাকা আয় করতে হবে। তবে আমাদের যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী আমরা এই আয় করতে পারবো, কোনো সমস্যা হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT