1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, জরুরি অবতরণ

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আচমকা আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার আবুধাবি থেকে কালিকটগামী বিমানটিতে আগুন ধরে যায়। তবে আগুনের সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। বিমানের বাকি অংশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত বিমানটি জরুরি অবতরণ করে।
তবে বিমানে অবস্থান করা সকল যাত্রী সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানটিতে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। অবতরণের পরেই সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। এই ঘটনায় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।
আজ সকালে ১৮৪ জন যাত্রীকে নিয়ে কালিকটের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। টেক অফ করার পরেই বিমানের সামনের দিকের ১ নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। বিমানের অন্যত্রও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। সঙ্গে সঙ্গে আবুধাবির বিমানবন্দরেই জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বি৭৩৭-৮০০ বিমানটি। সূত্র : সংবাদ প্রতিদিন ও ইন্ডিয়া টুডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT