1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

উড়োজাহাজের চাকা ফেটে সিলেটে ফ্লাইট বিঘ্নিত

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ায় প্রায় আড়াই ঘণ্টা অন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক হয়।
গতকাল বেলা দেড়টায় ঢাকাগামী বিজি ৬০২ ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ে। ফ্লাইটের যাত্রীরা জানান, হঠাৎ করে ব্যাপক শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাঁকুনি শুরু হয়। এতে যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট যাত্রীরা বিমানের ভেতরে আটকে ছিলেন। পরে তাদের বিমানবন্দরের লাউঞ্জে আনা হয়।
মোস্তাক হায়াত খান নামের এক যাত্রী বলেন, ‘বিকট শব্দ করে বিমানটিতে ঝাঁকুনি শুরু হয়। ভয়ে কেউ কেউ চিৎকারও শুরু করেন। ঝাঁকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা কমান। এরপর আবার উড্ডয়নের চেষ্টা করেন। তখন আবার ঝাঁকুনি শুরু হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, পেছনের চাকা পাংচার হয়েছে।’
সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, গতকাল বেলা দেড়টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৬০২ ফ্লাইটটি ঢাকা যাচ্ছিল। ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের উদ্দেশ্যে রানওয়েতে ওঠার পর সেটির একটি চাকা পাংচার হয়। এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাফিজ আহমদ আরো জানান, ঘটনার পরই উড়োজাহাজটির চাকা মেরামতের কাজ শুরু হয়। বেলা সাড়ে ৩টার দিকে মেরামতের কাজ শেষে উড়োজাহাজটি রানওয়ে থেকে সরিয়ে নেয়া হয়। এরপর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। ওই ফ্লাইটের যাত্রীদের বিকল্প ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।
হাফিজ আহমদ বলেন, ‘চাকা ফেটে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে রয়েছে। ফ্লাইটটি পর্যবেক্ষণ করে সিলেট ত্যাগের অনুমতি দেওয়া হবে।’
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, উড়োজাহাজটিতে থাকা ১৪৮ যাত্রীর কেউ এ ঘটনায় হতাহত হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT