1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

দেশে তৈরি থ্রি-হুইলার বাজারে আনল রানার অটোমোবাইলস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

এলপিজি ও সিএনজি চালিত থ্রি-হুইলার উৎপাদন ও বাজারজাতের কার্যক্রম শুরু করল রানার অটোমোবাইলস।
শনিবার দুপুরে ভালুকায় রানার অটোমোবাইলসের কারখানায় থ্রি-হুইলার প্লান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
বাজাজ অটোর প্রযুক্তিগত সহযোগিতায় দেশে তৈরি এসব থ্রি-হুইলার এখন বাজারে পাওয়া যাবে। রানার দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদক ও রফতানিকারক প্রতিষ্ঠান। নতুন করে ভারতীয় প্রতিষ্ঠান বাজাজের সহযোগিতায় থ্রি-হুইলার উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি। যা দেশের গ্রামীণ অর্থনৈতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করে রানার।
রানার-বাজাজ ব্রান্ডের পণ্যটি উৎপাদনে স্থানীয় মূল্য সংযোজনের হার অন্তত ৭০ শতাংশ হবে বলে জানিয়েছেন উৎপাদক প্রতিষ্ঠান রানার কর্তৃপক্ষ।
এর মাধ্যমে দেশীয় কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো থ্রি হুইলার উৎপাদনের পরে সেটা বাজারে নিয়ে আসলো। পণ্যটির মূল্য কত হবে তা আনুমানিকভাবে না জানালেও স্থানীয়ভাবে উৎপাদনের ফলে পণ্যটির দাম কিছুটা কমে আসবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, দেশে উৎপাদন হলেও এখনো থ্রি-হুইলারটি তৈরিতে ২০ থেকে ৩০ শতাংশের ময়ো যন্ত্রাংশের জন্য বিদেশের উপর নির্ভর করতে হবে৷ তবে আমরা চাই এটা তৈরিতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করি৷ রানার যে পথে হাঁটছে সেটা হয়তো অদূরেই দেখা যাবে।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন, রানারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সুবীর চৌধুরী, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, বাজার অটোর প্রেসিডেন্ট কে এস গৃহপতি, বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT