1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

গোলাপগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেট প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কে হাজীপুর এওলাটিকর নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। নিহত রাশেদা বেগম (৪০) বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের ফারুক আহমদের স্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে অপর নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে সিলেটগামী একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে অপর একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গোলাপগঞ্জগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুইজন ঘটনাস্থলেই মারা যান। এতে আরও ৩ জন আহত হয়েছেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি হেফাজতে নেওয়া হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT