সারা দেশের এজেন্টদের নিয়ে কুয়েত এয়ারওয়েজের বার্ষিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে বার্ষিক এজেন্ট সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কুয়েত এয়ারওয়েজের সিইও মঈন মাহমুদ রাজুকি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপের সিনিয়র কান্ট্রি ম্যানেজার বাশার এফ কারাম প্রমুখ। এবারের বার্ষিক এজেন্ট সম্মেলনে ২১ জনকে সেরা এজেন্টের স্বীকৃতি প্রদান করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্রর আয়োজন করা হয়। অনুষ্ঠানে টোটাল এয়ার সার্ভিস লিমিটেডের (টাস) ম্যানেজিং ডিরেক্টর মোর্শেদুল আলম চাকলাদার বলেন, ‘তাস গ্রুপ একদিনে প্রতিষ্ঠিত হয়নি। একটি এয়ারলাইনস জিএসএর মাধ্যমে আমাদের গ্রুপের যাত্রা শুরু হয়। আমাদের গ্রুপ মানুষের আস্থা অর্জনের মধ্য দিয়ে আজকের এ বিশ্বস্ততার জায়গায় পৌঁছেছে। আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি, কিন্তু এখন ভালো জায়গায় এসেছি।’
টাস গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমিদুল হক বলেন, ‘আমাদের আজকের এ টিমের কারণে আমরা এত দূরে এসে পৌঁছেছি। আমরা ২০২১ সালে বেস্ট ট্রাভেল এজেন্সি মনোনীত হয়েছি। ২০২২ সালেও কার্গো পরিবহনে আমরা পুরস্কৃত হয়েছি। এজেন্টসহ সব সহযোগীকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’
Leave a Reply