1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

আয়েশি আয়োজনে সাজছে কোয়ান্টাসের নতুন উড়োজাহাজ

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

বিলাসবহুল উড়োজাহাজ ভ্রমণে নতুন কিছু যোগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার এয়ারলাইনস সংস্থা কোয়ান্টাস। সেখান থাকছে চোখ ধাঁধানো সাজসজ্জা ও আয়েশের ব্যবস্থা। ২০২৫ সাল নাগাদ উন্মুক্ত হবে ‘‌প্রজেক্ট সানরাইজ’ নামের এই পরিষেবা। খবর সিএনএন।
গতকাল বৃহস্পতিবার সংস্থাটি ১২টি এয়ারবাস এ৩৫০-এর মডেল উন্মোচিত করেছে। এ সব উড়ান সরাসরি যাত্রী নিয়ে যাবে নিউইয়র্ক ও লন্ডনসহ অন্যান্য রুটে। এ প্রকল্পে যাত্রীরা উড়োজাহাজের সামনে বসে নিরবিচ্ছিন্ন ১৯ ঘণ্টা ভ্রমণের সুযোগ পাবেন।
নতুন আঙ্গিকের এই উড়োজাহাজে মাত্র ২৩৮ জন যাত্রী উড্ডয়ন করতে পারবেন। সাধারণত এ সব ফ্লাইটে ৩০০ যাত্রী পরিবহন করা হলেও বিলাসী আয়োজনের কারণে সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
এই উড়োজাহাজের লেআউটে রয়েছে ১-১-১ কনফিগারেশনের ছয়টি প্রথম শ্রেণীর আসন। ১-২-১ কনফিগারেশনের ৫২টি বিজনেস ক্লাস। ২-৪-২ কনফিগারেশনে ৪০টি প্রিমিয়াম ইকোনমি আসন ও ৩-৩-৩ কনফিগারেশনে ১৪০টি ইকোনমি আসন।
ফার্স্ট ক্লাস কেবিন সিট বা ফার্স্ট স্যুটে থাকবে বিশেষ প্রশস্ত বেড, ২২ ইঞ্চি চওড়া লাউঞ্জ চেয়ার, ওয়ারড্রব ও ডাইনিং টেবিল। বিনোদনের জন্য থাকবে ৩২ ইঞ্চি হাই ডেফিনিশন টিভি।
সব মিলিয়ে হোটেল রুমের নির্জনতার স্বাদ পাবেন যাত্রীরা। গোপনীয়তা রক্ষার জন্য চারপাশে উঁচু দেয়াল থাকবে, আছে দরজাও।
ইলেকট্রনিক ডিভাইসের জন্য থাকবে বেশ কিছু চার্জিং পয়েন্ট। রাখা হবে ফ্রি ওয়াইফাই সুবিধা। বসে থাকতে থাকতে অস্বস্তিবোধ হলে সতেজতা নেয়ার জন্য থাকবে ‘ওয়েলবিয়িং জোন’।
পুরো প্যাকেজে যাত্রীর স্বস্তিকে গুরুত্ব দেয়া হয়েছে। প্রকল্প সফল করার জন্য কাজ করছেন নামী ডিজাইনার ও উড্ডয়ন বিশেষজ্ঞরা। রয়েছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের চার্লস পারকিন্স সেন্টারের বিজ্ঞানী ও গবেষকদের বিশেষ দল।
উড্ডয়ন ইতিহাসে দীর্ঘ ও বিরামহীন ভ্রমণের রেকর্ড এর আগেও সৃষ্টি করেছে কান্টাস। এবার আকাশ পথে আরাম-আয়েশে নতুন অভিজ্ঞতা দেবে সংস্থাটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT