1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

কুমিল্লায় মহাসড়কে ইজারা ও অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে চালকদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুমিল্লার দেবিদ্বারে মহাসড়কে সিএনজি স্ট্যান্ড ইজারা, জিপির নামে অতিরিক্তি চাঁদা আদায়, চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সিএনজি অটোরিকশা-ইজিবাইক চালকরা। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের অপসারণ দাবি করা হয়।
রবিবার কয়েকশত সিএনজি অটোরিকশা ও ইজিবাইক নিয়ে চালকরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে অফিস সহকারীর নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
এরপর পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টাব্যাপী কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন, সিএনজি চালক আবদুর রশিদ, আবুল কালাম, আলী হোসেন প্রমুখ।
সিএনজি অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন, স্ট্যান্ডের নাম পরিবর্তন করে দেবিদ্বারের জেলা পরিষদ মার্কেট থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জ পর্যন্ত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ইজারা দেওয়া হয়েছে। এতে জিবি ওঠানোর নামে চাঁদাবাজি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT