1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ভ্যাট দিতে চায় না মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুযায়ী যাত্রী পরিবহন সেবায় শীতাতপ ও প্রথম শ্রেণীর নন-এসি রেলওয়ে সার্ভিস সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রযোজ্য। মেট্রোরেলও শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের দাবি, মেট্রোরেল ও মেট্রোরেলের যাত্রীর কোনো ক্লাস বা শ্রেণীবিন্যাস না থাকায় এর যাত্রীসেবার ওপর কোনো ধরনের ভ্যাট প্রযোজ্য নয়। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।
এনবিআর সূত্রে আরো জানা যায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার (দক্ষিণ) কমিশনার শওকত আলী সাদী মেট্রোরেলের যাত্রীসেবার বিপরীতে ১৫ শতাংশ হারে মূসক কেটে রাখার বিষয়ে অবহিত করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দেয়।
চিঠির জবাবে ডিএমটিসিএল জানায়, মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণী নেই। সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করতে পারে। ভাড়া নির্ধারণেও সরকার জনগণের আর্থিক সামর্থ্যকে প্রাধান্য দিয়েছে। এছাড়া সরকার মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের জন্য বিশেষ কিছু সুবিধা প্রদান করছে। ডিএমটিসিএল আরো জানায়, বিভিন্ন দেশের মেট্রোরেল পরিচালনার অভিজ্ঞতা থেকে দেখা যায়, শুধু ভাড়ার আয় হতে লাভজনকভাবে মেট্রোরেল পরিচালনা করা যায় না।
সরকারি ভর্তুকির মাধ্যমে মেট্রোরেলের পরিচালন ব্যয় নির্বাহ করা হয়। এ প্রেক্ষাপটে এমআরটি লাইন ৬-এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ১ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদানের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
তারা আরো জানায়, ঢাকা মহানগরীর যানজটে বার্ষিক প্রায় ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। এমআরটি নেটওয়ার্ক চালু হলে এ অর্থের সাশ্রয় হবে এবং সাশ্রয়কৃত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ করা যাবে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, সবার জন্য মেট্রোরেল এবং মেট্রোরেলের যাত্রীদের কোনো শ্রেণীবিন্যাস না থাকায় এর যাত্রীসেবার ওপর কোনো ধরনের মূসক প্রযোজ্য নয়।
ডিএমটিসিএলের এ জবাবের পরিপ্রেক্ষিতে ঢাকা (দক্ষিণ)-এর কমিশনার শওকত আলী সাদী মেট্রোরেলের যাত্রী পরিবহন সেবা থেকে মূসক আদায়ে এনবিআরের দিকনির্দেশনা চেয়ে চিঠি দিয়েছেন।
মেট্রোরেলে ভ্যাট প্রদানের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক কর্মকর্তা জানান, আইন অনুযায়ী মেট্রোরেলের যাত্রীসেবার ওপর ভ্যাট আদায়যোগ্য। তবে মেট্রোরেল যেহেতু সরকারের একটি বিশাল প্রকল্প এবং জনগণের সেবার সঙ্গে সম্পৃক্ত, তাই এ বিষয়ে এনবিআরের সভার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। তবে মেট্রোরেল থেকে ভ্যাট আদায় সম্ভব হবে বলে মনে করেন না তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT